শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা বরগুনায় গ্রেফতার

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক মেয়র নাজমুল আহসান নান্নুকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৮ মে) রাতে বরগুনার থানার পুলিশ

রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

আজ সোমবার (১৯ মে) বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে,আমতলী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক পৌর মেয়র নাজমুল আহসান নান্নু ব্যক্তিগত কাজে রবিবার সকালে বরগুনা যান।

বরগুনা থেকে রাতে ফেরার পথে রেডক্রিসেন্ট অফিসের সামনে থেকে বরগুনা থানা পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয়। সোমবার তাকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

এছাড়াও ৫ আগষ্টের পর রাজনৈতিক পট পরিবর্তন হলে অনেক উপজেলা আ.লীগ নেতাকর্মী গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়ালেও তিনি আ.লীগের সহ-সভাপতি পদে থেকেও ছিলেন ধরা ছোঁয়ার বাহিরে, ঘুরেছিলেন প্রকাশ্যে।

এমনকি আমতলী বিএনপি অফিস কার্যালয় ভাংচুরের মামলায় আসামি থাকলেও টাকার জোরে চার্জশীট থেকে তার নাম বাদ দেয়া হয় বলছেন বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা।

তবে গ্রেফতার খবর পেয়ে তারা এখন স্বস্তিতে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান মুঠো ফোনে বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক