শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

পঞ্চগড় -২ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল, বৈধ ৫ 

Reporter Name / ১২৪ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড় দুই আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার ৩ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইপর্বে পঞ্চগড়-২(বোদা-দেবীগঞ্জ) আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

জানা গেছে, পঞ্চগড় দুই আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১২ জন মনোনয়নপত্র গ্রহণ করেছিলো, এরমধ্যে দাখিল করেন ১১ জন। আজ জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে যাছাই বাছাইপর্বে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এরা হলেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এলডিপি প্রার্থী রেজাউল ইসলাম, কমিউনিস্ট পার্টির আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান, স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন সুমন।

এ আসনে ৫ জন বৈধ প্রার্থী হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর সফিউল্লাহ সুফি, বাংলাদেশ জাসদ এর এমরান আল আমিন, ইসলামি আন্দোলনের কামরুল হাসান প্রধান ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. দেলোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক