শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করার সময়ে ডুবে যাওয়া মরদেহ উদ্ধার

Reporter Name / ৩৮ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে ডুবে যাওয়া যুবক সজীবের (১৯) লাশ প্রায় ৫ ঘণ্টা পর ডুবন্ত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার ৫ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকার করতোয়া নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১টার দিকে ওই এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক সজীব উপজেলার বড়শশী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় থাকতেন এবং এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে আসেন। রবিবার তার ঢাকা ফেরার কথা ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ সজীবসহ চার যুবক করতোয়া নদীতে দুপুর ১টার দিকে গোসলে নামে। এ সময় সাঁতার না জানা সজীবসহ আরেক যুবক গভীর পানিতে তলিয়ে যেতে ধরলে অপর দুজন একজনকে ওপরে তুলতে সক্ষম হয়। তবে সজীব গভীর পানিতে তলিয়ে যায়।

পরে ঘটনাস্থলে গিয়ে প্রথম পর্যায়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা করে মরদেহ উদ্ধার করতে না পারলেও, রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর ডুবন্ত অবস্থা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গেছে, সজীব পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যেতে পাসপোর্ট ও ভিসা লাগিয়েছেন।

এ বিষয়ে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য নজরুল ইসলাম বলেন, ‘নদীর গভীরে অনেকগুলো বড় গর্ত রয়েছে। যেগুলো বালু উত্তোলনের কারণে সৃষ্টি হয়েছে, যার গভীরতা ৩৫ থেকে ৪০ ফিট হবে। মূলত সেই গর্তেই আটকা পড়েছিলেন তিনি। সেখান থেকেই তার মরদেহ টেনে তোলা হয়েছে।’

পঞ্চগড়ের বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধারের চেষ্টা করেছি। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে উদ্ধার করতে সক্ষম না হওয়ায় প্রাথমিকভাবে উদ্ধার অভিযান বিকেলের দিকে স্থগিত রাখা হয়েছে। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল নদীর গভীরে গিয়ে খোঁজাখুঁজির পর তার মরদেহটি উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক