শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

পঞ্চগড়ে মোটরসাইকেল শোডাউন করে দুর্নীতিবিরোধী লংমার্চ এনসিপির

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপি নেতা সারজিস আলমের নেতৃত্বে লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১১ অক্টোবর দুপুরে পঞ্চগড় পৌর এলাকার চিনিকল মাঠ থেকে এক হাজার মোটরসাইকেল নিয়ে এই লংমার্চের উদ্বোধন করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

লংমার্চের শুরুতে সারজিস আলম নিজে একটি পিকআপ ভ্যানে চড়ে অংশ নেন এবং চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী, চাকলাহাট, হাড়িভাসা, হাফিজাবাদ, অমরখানা, সাতমেরা, তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি, শালবাহান, তেঁতুলিয়া ও তিরনইহাট ইউনিয়ন অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নে গিয়ে শেষ হয়।

পথিমধ্যে তেঁতুলিয়া চৌরাস্তায় প্রথম পথসভা এবং বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, পঞ্চগড়ের পাচটি উপজেলা বোদা, আটোয়ারি, দেবীগঞ্জ, তেতুলিয়া ও সদর উপজেলার বিপুলসংখ্যক এনসিপির নেতাকর্মী প্রায় ১৬৫ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চে অংশ নেন। এ সময় দুর্নীতিবিরোধী নানা স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড তাদের হাতে লক্ষ্য করা যায়।

লংমার্চ শেষে বাংলাবান্ধা থেকে রাতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের জুলাই স্মৃতি স্তম্ভে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপি নেতা উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক