মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় জাগপা নেতারা।
আজ ২২ ডিসেম্বর সোমবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা এবং উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পঞ্চগড় জেলা জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী। এ সময় জেলা জাগপা’র সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা জাগপা সভাপতি আনোয়ারুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা জাগপা সভাপতি শাহজাহান আলী, আটোয়ারী উপজেলা জাগপা সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, দেবীগঞ্জ উপজেলা জাগপা সভাপতি আবু হাসান মাস্টার এবং বোদা উপজেলা জাগপা সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা যায় ৮ দলীয় জোটের প্রদান শরীফ দল জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ দুটি আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিতে চায় তারা। কিন্তু জামাত ইতিপূর্বেই তাদের প্রার্থীর পক্ষে প্রচারণা অবাহত রেখেছে তারা চায় জামাতকে ৮ দলীয় জোট থেকে মনোনয়ন দিলে এ আসন দুটিতে জয়ী হতে পারবে তবে তাদের নির্বাচনী প্রচারণায় কিছু কিছু ভুল থাকার কারণে আসন দুটিতে জামাত জয় হতে পারবে না। এ আসন দুটিতে জাগপাকে মনোনয়ন দিলে জয়ী হতে পারবে বলে মনে করেন নেতাকর্মীরা।