শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

পটুয়াখালীর দুমকিতে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের উপর হামলা

Reporter Name / ১৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলায় ‘ফেমাস ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে গেলে ভ্রাম্যমানণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুল আখতার নিলয়ের সাথে থাকা সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদি এলাকায় বৈধ কাগজপত্র (লাইসেন্স) ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন গড়ে ওঠা “ফেমাস ব্রিকস” নামে  ইটভাঁটাটিতে  ভ্রাম্যমান আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে  মালিক পক্ষ তাদের উপর হামলা চালায়।

সূত্র জানায়, গতবছর স্থানীয় আওয়ামী লীগ নেতদের ম্যানেজ করে কোন রকম কাগজপত্র (লাইসেন্স), পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই নদীর পাড়ে সরকারী সম্পত্তিতে গড়ে তুলেন ইটভাটাটি। মাস’দুয়েক আগে ভ্রাম্যমাণ আদালত জড়িমানা করে ইটভাটাটি বন্ধের নির্দেশ দেন। ইটভাটাটি বন্ধ না হওয়ায় আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুল আখতার নিলয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

মালিক পক্ষের দাবি কোন নোটিশ না দিয়ে প্রশাসন তাদের ইটভাটা ভাঙ্গতে শুরু করলে তারা বাঁধা দিয়েছেন। প্রশাসনের লোকজন চাঁদা দাবি করেছে বলেও তারা অভিযোগ করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রধান নির্বাহি ম্যাজিষ্ট্রেট নূরুল আখতার নিলয় মুঠোফোনে প্রতিবেদককে জানান, এ ইটভাটাটি পুরাপুরি অবৈধ বিধিমতে অবৈধ উচ্ছেদ করতে কোন পুর্বনোটিশ এর প্রয়োজন নাই, অবৈধ ইটভাটার ৩টি চুলোর ২টি গুড়িয়ে দেয়া হয়েছে। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে থাকা ২/৩জনকে মারধর করেছে মালিক পক্ষের লোকজন, তাদের নাম জানিনা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ভিডিও দেখলে তাদের পরিচয় পাওয়া যাবে।

এ বিষয় পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রতিবেদককে বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক