শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

পাচপীরে ১লা বৈশাখ পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name / ৬৯ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় পাচপীর ইউনিয়নে আগামী পহেলা বৈশাখে পাইলট প্রকল্প হিসেবে কৃষক কার্ড বিতরণ করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার ২০ মার্চ সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনের নির্বাচিত সাংসদ ফরহাদ হোসেন আজাদের নিজ এলাকা বোদা উপজেলার ১০ নং পাচপীর ইউনিয়নে গরীব ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন।

তারেক রহমান ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, জিয়াউর রহমানের স্বপ্নের খাল খনন কার্যক্রমের উদ্বোধন করার মাধ্যমে একের পর এক সরকারের প্রতিশ্রুতি বাস্তবে রুপ চলেছেন।

আজাদ বলেন, প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১লা বৈশাখে কৃষি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওইদিন ইতিহাসের অংশ হিসেবে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে ৭,৮,৯ নং ওয়ার্ডে কৃষক কার্ড দেয়া হবে।

এছাড়াও প্রতিমন্ত্রী আজাদ নির্বাচনে দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন জানিয়ে মসজিদ মন্দিরে সমান সুবিধা বন্টন সহ সকল রাস্তাঘাটের মেরামত, পাচপীর ইউনিয়নে একটি ব্যাংক প্রতিষ্ঠা, একটি কলেজ স্থাপন ও হাসপাতাল গড়ে তোলার কথা জানান।

পরে তিনি প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে ১২০০ গরীব অস্বচ্ছল মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ঈদ উপহার বিতরণ করেন।

এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লায়ন, বোদা প্রেসক্লাবের সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এবং অসহায় দরিদ্র উপকারভোগিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক