শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট আমলে পরিবর্তন হওয়া ভোট কেন্দ্র বহাল রাখার দাবী জামায়াতের, বিএনপির প্রতিবাদ

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পঞ্চগড় দুই সংসদীয় আসনে একটি ভোট কেন্দ্রকে ঘিরে বিএনপি এবং জামায়াতে ইসলামের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাচপীর ইউনিয়নের মেনাগ্রাম বেগম ফেরদৌসী হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্থাপিত কেন্দ্রে প্রায় পঁচিশ বছর ধরে ওই এলাকার লোকজন জাতীয় এবং স্থানীয় ভোট দিয়ে আসছিল।

কিন্তু গত ২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী শাসন আমলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভোট কেন্দ্রটি সরিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। এতে ভোটারদের অপ্রতুল যাতায়াত ব্যবস্থা সহ লোকালয় থেকে দূরবর্তী স্থানে ভোট কেন্দ্র হওয়ায় ভোগান্তির স্বীকার হতে হতো। এমতাবস্থায় উক্ত পাচপীর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভোটারদের পক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় মধ্যবর্তী স্থানে অবস্থিত ফেরদৌসী হাফেজিয়া মাদ্রাসায় ও এতিমখানায় ভোট কেন্দ্র স্থানান্তরের আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন।

এদিকে, গত বুধবার ১৪ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলাম ভোট কেন্দ্রটি বিএনপি প্রার্থির সুবিধার্থে পরিবর্তন করা হয়েছে বলে সংবাদ সম্মেলন করলে এলাকার সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।এর পরদিন জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আবুল হোসেন তবারক হ্যাপি জানান, এই ভোটকেন্দ্রটি স্বাধীনতার পর থেকেই মেনাগ্রাম বেগম ফেরদৌসী হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছিল। যেটি ৪ নং ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে পাকা রাস্তা সংলগ্ন। বিগত ফ্যাসিস্ট আমলে দুরবর্তী জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরিত হয়েছিল অসৎ উদ্দেশ্য নিয়ে। ফলে পুনরায় ভোটকেন্দ্র টি মধ্যবর্তী স্থানে পূর্বের জায়গায় ফিরিয়ে দেওয়ায় সাধারণ ভোটাররা সন্তুষ্টি প্রকাশ করেছে। অথচ জামায়াতে ইসলাম ভিন্নভাবে ভোটকেন্দ্র স্থানান্তরের বিষয়টি সংবাদ সম্মেলন করে দূরবর্তী স্থানে ভোটকেন্দ্র বহাল রাখার দাবী তুলেছে যা বিভ্রান্তিকর এবং অপতৎপরতা বলে মনে হয়। আমরা এইরকম অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানাই।

৪ নং ওয়ার্ডের বাসিন্দা প্রায় সত্তর বছর বয়সী এমদাদুল হক জানান, “বহু বছর ধরে মেনাগ্রাম হাফেজিয়া মাদ্রাসাত হামেরা ভোট দিয়ে আইসেছি, ২৪ সালের ভোটকেন্দ্রডা চেঞ্জ করে ফেলাইছে আমুলীগ(আওয়ামীলীগ)। এইবার আরও আগের জাগাত ফিরে আইচ্ছে তাতে আর দুরত যাবা লাগিবেনি”।

পাচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, গত ২৪ সালের জাতীয় ভোটের পূর্বে মেনাগ্রাম হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসাতেই ভোট কেন্দ্রটি ছিল। বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটি অজপাড়াগাঁয়ের ভঙ্গুর রাস্তা ধরে যেতে হয় বলে মানুষকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হত।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, নির্বাচন কমিশন থেকে ভোটকেন্দ্র পরিবর্তন করে বেগম ফেরদৌসী হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্থানান্তরের চিঠি পেয়েছি এবং সেই মোতাবেক ওই ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন সহ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক