শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট হোসেন মিয়া কর্তৃক বাড়ির সীমানা দখল করে স্থাপনা নির্মাণ আহত ২

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা খাস পাড়া এলাকায় বসতবাড়ির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

গুরুত্বর আহত মো মকবুল মিয়া (৩২) তার স্ত্রী তাসলিমা আক্তার (২৫)কে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ১৪ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় নারায়ণতলা খাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতের শ্বশুর মো আব্দুল গফুর বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ মাধ্যমে জানা যায়,দীর্ঘদিন ধরেই বাড়ির সীমানা নিয়ে ব্যবসায়ি মকবুল মিয়ার সাথে একই এলাকার মৃত মোস্তাক মিয়ার ছেলে মো হোসেন মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন সকালে হোসেন মিয়া গংরা মকবুল মিয়ার সীমানায় আদাপাকা দালান ঘর নির্মাণকালে বাধা দেওয়ার এক পযার্য়ে মকবুল মিয়া সহ তার পরিবারের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে।

আহত ব্যবসায়ি মকবুল মিয়া বলেন, আজ সকালে হোসেন মিয়া গংরা জোরপূর্বক আমাদের বসতবাড়ির সীমানায় বসতঘর নির্মাণকালে আমি বাঁধা দেওয়ার এক পযার্য়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ধারালো অস্ত্র দিয়ে আমি সহ পরিবারের লোকজনকে কুপিয়ে জখম করেছে। আমাদের এই জায়গার উপর হোসেন মিয়া আদালতে স্বত্ব মামলা করার পর আদালত ঐ জায়গার উপর নিষেধাজ্ঞা জারী করে কিন্তু হোসেন মিয়া আদালত অমান্য করে স্থাপনা নির্মান করছে। বর্তমানে আমি সহ আমার পরিবারের লোকজন তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

 

অভিযুক্ত হেলাল মিয়া বলেন,হোসেন মিয়া ও মকবুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ। বুধবার সকালে হোসেন মিয়া স্থাপনা নির্মাণকালে মকবুল মিয়া বাধা সৃষ্টি করে। পরে কথা কাটাকাটির এক পযার্য়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো রতন শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বসতবাড়ির সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক পক্ষ সিলেটে অপর পক্ষ সুনামগঞ্জে চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক