শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বড় ভাইকে হারিয়ে বিজয়ী জামায়াতের মোস্তাফিজুর রহমান মোস্তাক

Reporter Name / ৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

আতাউর রহমান, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচনী লড়াইয়ে বড় ভাইকে পরাজিত করে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন।

নির্বাচন অফিস সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৩০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়:

বিজয়ী প্রার্থী: আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক (দাঁড়িপাল্লা) — ৯১,৪১৪ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বী: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ও বিজয়ী প্রার্থীর আপন বড় ভাই (ধানের শীষ) — ৭১,৩৩৫ ভোট।

লড়াই ছিল আপন দুই ভাইয়ের। কুড়িগ্রাম-৪ আসনের এই নির্বাচনটি ছিল বেশ আলোচিত ও রোমাঞ্চকর। লড়াইটি রাজনৈতিক আদর্শের হলেও তা ব্যক্তিগতভাবে ছিল দুই ভাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক ২০,০৭৯ ভোটের ব্যবধানে বড় ভাইকে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর রাজিবপুরসহ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে উল্লাসে ফেটে পড়েন জামায়াতের নেতাকর্মীরা। নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক তার এই বিজয়কে কুড়িগ্রাম-৪ আসনের সর্বস্তরের মানুষের বিজয় হিসেবে অভিহিত করেছেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক