শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

বর্তমান পে স্কেল ও বেতন কাঠামো দিয়ে বাংলাদেশের কোন মানুষ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না : সারজিস আলম

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত নবম পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চতুর্থ শ্রেণীর কর্মচারিরা।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি সকালে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার ব্যানারে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহসড়কে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করে তারা।

এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ অনেক কষ্টে দিন পার করছি। অল্প বেতনে পরিবার নিয়ে চলি। আমাদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করা হোক। দাবি মানা না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় বাংলাদেশ চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি নূরে আলম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান সহ  চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ দিকে জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত পে-স্কেল ও গেজেট প্রকাশের দাবীত ১১থেকে২০ গ্রেড কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসুচীতে যোগ দিয়ে একমত পোষণ করে এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেন, ২০২৪ সালের অভ্যূত্থানে যে শব্দটি গুরুত্বপূর্ণ ছিল সেটি হল সংস্কার। যদি আমাদের দেশটাকে ঠিক পথে নিয়ে যেতে চাই। তাহলে সবার আগে আমাদের পলিসিকে সংস্কার করতে হবে। আমরা চাই আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা তাদের জায়গা থেকে সৎ থাকুক। আমরা চাই তারা তাদের কাজে মনোযোগ দিক।

তিনি আরো বলেন, স্বাধীনতার পরে যে ধরনের পে স্কেল ছিল, আজকে ২৬ সালে দাঁড়িয়ে যে ধরনের পে স্কেল ও বেতন কাঠামো তা দিয়ে বাংলাদেশের কোন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না। আমরা যদি সিস্টেমটার সংস্কার করতে চাই। আমরা যদি আমাদের জায়গা থেকে এই মানুষগুলোকে দেশের সেবায় সর্বোচ্চ নিয়োজিত হিসেবে দেখতে চাই। তাহলে আজকের এই দিনে দাঁড়িয়ে একজন মানুষের জীবনযাপনের জন্য স্ট্যান্ডার্ড কতটুকু বেতন দরকার সেটুকু নির্ধারণ করে পে স্কেল বাস্তবায়ন করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক