সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বোদায় দোকান ভেঙ্গে ছয় লেন সড়ক নির্মাণে ব্যবসায়ীদের ক্ষোভ : বাইপাসের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৩৫ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় সাকোয়া বাজারে ছয় লেন সড়ক নির্মাণে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাকোয়া বাজার এলাকায় সকল জনগণের ব্যানারে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সাকোয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ব্যবসায়ী আক্তারুল ইসলাম, আলী আজম, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, রাকিব ইসলাম, মকছেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকার সাকোয়া বাজার হয়ে দেবীগঞ্জ বোদা সড়কটি ছয় লেনে উন্নিত করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরাও রাস্তার উন্নয়ন চাই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে ব্যবসায়ীদের পথে বসিয়ে নয়। এখানে কাপড়, মাছের দোকান সহ নানা ধরনের প্রায় দুই শতাধিক দোকানপাট আছে। যেগুলোর সাথে হাজারো কর্মচারী ও তাদের পরিবারের অন্তত ৫ হাজার মানুষের জীবন ব্যবস্থা জড়িত। এমতাবস্থায় দোকানপাট ভেঙ্গে ফেললে ব্যবসায়ীসহ কর্মচারীদের পরিবার কে পথে বসতে হবে।

তাই আমাদের সরকারের প্রতি দাবী একটাই সাকোয়া বাজারের ব্যবসায়ীদের বাঁচাতে বাইপাস করে ছয় লেনের প্রস্তাবিত সড়কটি নির্মাণ করা হোক।

এ বিষয়ে পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ দৈনিক জনকণ্ঠ কে বলেন, সাকোয়া বাজারে অবস্থিত মহাসড়কটি ছয় লেনে সম্প্রসারণের প্রকল্প এখনও পরিকল্পনাধীন অবস্থায় আছে, প্রকল্প পাশ হলে অধিগ্রহণ বা অন্য কিছু প্রয়োজন মাফিক ব্যবস্থা গ্রহণ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক