শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

মধ্যনগরে র‍্যাবের বিশেষ অভিযানে ১৮৩০পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ১৮৩০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গত শনিবার ৩১ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি অভিযানিক দল মধ্যনগর থানাধীন উত্তর বংশীকুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিসমিল্লাহ নামক একটি হোটেলের সামনে রাস্তার ওপর মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থানকালে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি চালিয়ে বায়ুরোধক জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে ১৮৩০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শুকুর আলী, পিতা মৃত নূর হোসেন বেপারী, বাড়ি সাউদপাড়া, কলমাকান্দা, নেত্রকোনা এবং আবু তাহের, পিতা মো. হোসেন আলী, বাড়ি গুইলাকান্দা, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে তাদের এবং জব্দকৃত আলামত মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক