শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ এরশাদ, টাংগাইল প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে। আজ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সভাপতি সাগর আহমেদ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু বলেন, শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের যথাযথ সংস্কার ও রক্ষণাবেক্ষণ জরুরি। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত শহীদ মিনার সংস্কারের দাবি জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক