শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

মায়ের হাতে সন্তানের মৃত্যু

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দারপাড় এলাকা কেঁপে উঠেছে এক মর্মান্তিক ঘটনার খবরে। পরকীয়ার জটিল সম্পর্কের জালে জড়িয়ে নিজের মায়ের হাতেই অকালে প্রাণ হারিয়েছে মাত্র ২১ বছরের তরুণ কামরুল হাসান কাউসার।

নিহতের নানী নিজ মেয়ের (কাউসারের মা) বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। শোকে কাতর হয়ে তিনি বলেন, আমার নাতিকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমি চাই তার শাস্তি। আমার মেয়েও যেন রেহায় না পায়।

গত ৬ অক্টোবর সকালে স্থানীয় পণ্ডিত বাড়ি থেকে পুলিশ কাউসারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশীরা জানান, সকাল বেলা ঘর থেকে কান্নার শব্দ শুনে তারা দৌড়ে এসে দেখেন, বিছানায় লুটিয়ে আছে তরুণ কাউসারের নিথর দেহ। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত, রক্তে ভেসে গেছে পুরো ঘর।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং কাউসারের মাকে হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। নিহত কাউসার স্থানীয় দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার একমাত্র ছেলে।

ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়ে পড়ে নানা কানাঘুষা। গ্রামের মানুষ বলছেন, একজন মা কীভাবে নিজের পরকীয়া আড়াল করতে নিজের ছেলেকে হত্যা করতে পারে? এ যেন মানবতারও লজ্জা!

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, পরকীয়া সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ায় মা ও তার প্রেমিক মিলে কাউসারকে হত্যা করেছে বলে ধারণা করছি। বিষয়টি আমরা গভীরভাবে তদন্ত করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক