শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে এক বিশেষ মুহূর্ত দেখার অপেক্ষায় জাতী

Reporter Name / ৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ইনসাফ ডেক্স : রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে এক বিশেষ মুহূর্ত দেখার অপেক্ষায় আছে জাতী।

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একই জামাতে তার এই অংশগ্রহণকে দেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার ১৯ মার্চ চাঁদ দেখা গেলে আগামীকাল (শুক্রবার), অন্যথায় আগামী শনিবার সারা দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘এবারের ঈদের প্রধান জামাত একটু বিশেষভাবে আয়োজিত হতে যাচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারে প্রধানমন্ত্রী সরাসরি এই নামাজে অংশ নিচ্ছেন। দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রীকে এই ঈদে একসঙ্গে নামাজ পড়ার জন্য দেখা যাবে। এটি ঐতিহাসিক একটি মুহূর্ত হতে যাচ্ছে।’  তিনি আরও জানান, এবার নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ এখানে ঈদের নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা নামাজের স্থান ও ওজু করার সুব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের সম্মতি প্রদান করেছেন। তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে নামাজ পড়বেন বলে আশা করা হচ্ছে। এর আগে ফখরুদ্দীন আহমদ এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে এই জামাতে অংশ নিলেও প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯০ সালের পর তারেক রহমানই প্রথম এখানে ঈদের জামাতে অংশ নিচ্ছেন।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, ঈদগাহের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভিভিআইপিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক