শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

রাজিবপুরে পেট্রোল সংকটে দিশেহারা আরোহী

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : গত কয়েকদিনে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার পেট্রোল সংকটে দিশেহারা হয়ে পড়েছে মোটরসাইকেল আরোহীরা।

এ দিকে গত রাতে কিছু পেট্রোল আসলেও তা চড়া দামে বিক্রির অভিযোগ।

রাজিবপুরের তিনটি এজেন্ট পাম্পে খোঁজ নিয়ে জানা গেছে গত তিন দিন থেকে তাদের কাছে কোন পেট্রোল মজুদ ছিল না।
তবে গতকাল গাইবান্ধা থেকে ১ হাজার লিটার পেট্রোল আসার সাথে সাথে গভীর রাত থেকে অপেক্ষা করতে থাকে মোটরসাইকেল আরোহীরা।
ফলে লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতারা ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত পেট্রোল নেয়ার জন্য সকল মোটরসাইকেল চালক রাজিবপুর বাজারে ও শিবের ডাঙ্গী বাজার ভিড় জমাতে দেখা গেছে।
অপরদিকে বটতলা এজেন্ট এর পাম্পে পেট্রোল না থাকায় ৩দিন যাবত পাম্পটি বন্ধ রয়েছে।
মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন বলেন অতি চড়া দামে পেট্রোল কিনতে হচ্ছে। বর্তমান বাজার মূল্য প্রতি লিটার পেট্রোল ১১৭ টাকা থাকলেও তা বিক্রি করা হয়েছে ২০০ টাকা। এতে প্রশাসনের নজর নেই বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অপরদিকে খুচরা বিক্রেতারা সুযোগ বুঝে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতি লিটার পেট্রোল ২০০ টাকা থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করছে।
এদিকে মোটরসাইকেলে আরোহী মনির হোসেন জানান, কি পরিমান তেল দেওয়া হচ্ছে তা জানা যাচ্ছে না । কত টাকার পেট্রোল নিবে তা শুনেই শিবের ডাঙ্গী বাজার থেকে এজেন্ট আলম ক্রেতাদের পেট্রোল দিয়েছেন । কাকে কত টুকো পেট্রোল দেওয়া হচ্ছে কেউ জানতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক