রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর), প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাহমুদপুর উপশাখার উদ্যোগে আয়োজিত শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মাহমুদপুরে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামালপুর জেলা সভাপতি আবুবকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক নাঈম হাসান এবং মেলান্দহ সাথী শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন মেলান্দহ সাথী শাখার সেক্রেটারি কেফায়েত উল্লাহ এবং অর্থ সম্পাদক ওয়াসিক বিল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর শাখার সেক্রেটারি সজীব মিয়া ও মাহমুদপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদপুর উপশাখা সভাপতি মো. আশিক।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শহীদ শরীফ উসমান বিন হাদির আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তরুণ সমাজকে মাদক ও সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি নৈতিক শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আদর্শ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।