শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক এক অসহায় প্রতিবন্ধী কৃষকের মৌরসী রের্কডীয় বোরো জমির পাকা ধান জোরপূর্বক কর্তন করায় জমির রেকর্ডীয় মালিক ইকবাল হোসেন বাঁধা দেয়ায় প্রতিপক্ষরা বল্লম দিয়ে ঘাই মেরে রক্তাক্ত জখম ও ধান কর্তনের ঘটনায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার ২২ এপ্রিল দুপুরে নতুন জাহানপুর গ্রামের একাংশের উদ্যোগে সাংহাই হাওরের পশ্চিমে ও জাহানপুর গ্রামের পূর্বের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার অন্তত শতাধিক লোকজন অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার পাথারিয়া সাংহাই হাওরে সিকদার মোহাম্মদের রের্কডীয় তালুকি অনেক ফসলি জমি রয়েছে। সেই জমির প্রকৃত ওয়ারিশান ইকবাল হোসেন গং ধানের চারা রোপণ করে। কিন্তু মঙ্গলবার দুপুরে একই গ্রামের প্রভাবশালী আব্দুল করিম, আবুল বশর, সামছু মিয়া, জসিম উদ্দিন, ইসলাম উদ্দীন, মতিন মিয়া, আব্দুর রউফ, নিজাম উদ্দিন, সুহেব মিয়া, জাহির মিয়া, আব্দুল খালিক, ফখর উদ্দিন গংরা জোরপূর্বক পাকা ধান কর্তন করে তাদের বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে প্রতিবন্ধী ইকবাল হোসেন ধান কর্তনে বাঁধা দেয়ায় তাকে বল্লম দিয়ে পর পর দুটি ঘাই মেরে পানিতে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন এবং শান্তিগঞ্জ থানার এসআই সেলিম উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে আহত ইকবাল হোসেনের অভিযোগে প্রধান অভিযুক্ত আব্দুল করিমকে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে নদী পার হয়ে তাকে রহস্য জনক কারণে ছেড়ে দেয়।

আমরা ওই মব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষক বুরহান উদ্দিন, মাসুক মিয়া, আরফান আলী, লুৎফুর রহমান, ইমাদ হোসেন, আসলাম হোসেন, রাহেলা বেগম, শেফালী বেগম।

এ সময় উপস্থিত ছিলেন মইনুল ইসলাম, আবুল হাসান, মিজানুর রহমান, সামছুল হক, চয়ন মিয়া, তানভীর আহমেদ, রুনা বেগম, শাহিনা বেগম, ফুলতারা বেগম, শিরিয়া বেগম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক