মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ভোররাতে চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় পণ্য উদ্ধার, একজন গ্রেপ্তার।
আটককৃত ব্যবসায়ির নাম কবির মিয়া (২৮)। সে কান্দিগাও গ্রামের মনিরুজ্জামানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে চোরাচালান বিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ, ওসি রতন শেখ পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১ লা ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত ৩টা ৪০ মিনিটে ১ নং রঙ্গারচর ইউনিয়নের অন্তর্গত কান্দিগাঁও গ্রামের মনির হোসেনের টিনশেড ঘরে অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় আমদানিনিষিদ্ধ পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ভারতীয় আমদানি নিষিদ্ধ জিরার বস্তা মোট ৪টি, ভারতীয় আমদানিনিষিদ্ধ ব্লেন্ডার প্রাইড (মদ) মোট ৬টি ভারতীয় আমদানিনিষিদ্ধ আকিজ বিড়ি ১ বস্তা ভারতীয় আমদানিনিষিদ্ধ কিশমিশ ১ বস্তা।
এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রতন শেখ জানায়, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।