শিরোনাম :
সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রায়, হাসপাতালে ভর্তি ৮১ জন পঞ্চগড়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক কুমিল্লা মডার্ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি  নিজাম উদ্দিন কায়সার নির্বাচিত কুমিল্লায় দুই গ্রুপের তিন দিনব্যাপী সংঘর্ষে আহত ৩০, পুলিশ মোতায়েন পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সাবেক শিবির নেতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের অভিযোগ 

Reporter Name / ১০৭ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : রাজনৈতিক তর্ক-বিতর্কের জেরে এক বৃদ্ধকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সাবেক শিবির নেতা ও জামায়াত কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী বীরমুক্তিযোদ্ধা এস. এম. শাহাদুল ইসলাম (৮০) বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

অভিযুক্ত সোহেল মাহমুদ (৩৫) ইসলামী ছাত্রশিবিরের পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ সাংগঠনিক থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জামায়াতের সক্রিয় কর্মী।

ঘটনাটি ঘটেছে সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের পার্শ্ববর্তী চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে। এ ঘটনায় মঙ্গলবার ৭ অক্টোবর রাতে শাহাদুল ইসলাম বাদী হয়ে সোহেল ও তার দুই সহযোগী হাসিবুল ইসলাম ও রইসুল ইসলামের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে শাহাদুল ইসলাম দাবি করেন, জামায়াত কর্মী সোহেল মাহমুদ ও তার সহযোগীরা তাকে মারধর করেন। বৃদ্ধের অভিযোগ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে সোহেল মাহমুদ কটূক্তি করলে তিনি প্রতিবাদ জানান। এ নিয়েই তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাকে মারধর করা হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযুক্ত সাবেক শিবির নেতা ও জামায়াত কর্মী সোহেল মাহমুদকে নিয়ে কঠোর সমালোচনা লক্ষ্য করা গেছে।

অন্যদিকে অভিযুক্ত সোহেল মাহমুদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “তিনি জামায়াতে ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন। বলেছেন ‘মওদূদী কাফের, জামায়াত-শিবির ইসলামের ও রাসুলের দুশমন।’ আমি এসব কথার প্রতিবাদ করেছি।”

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “এ বিষয়ে এস. এম. শাহাদুল ইসলাম নামে একজন অভিযোগ দিয়েছেন। জানতে পেরেছি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক