শিরোনাম :
তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ১৪২৫ জন পরীক্ষার্থী কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ

Reporter Name / ৭২ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি : মানুষ মানুষের জন্য এ প্রতিপাদ্যে গড়ে ওঠা মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ১৩ মার্চ শুক্রবার দুপুর ১২ টায় চট্টগ্রাম চান্দগাঁওস্থ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান ঈদ উপহার বিতরণ ক‌রেন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ‌ের সভাপ‌তি শিউলী চক্রবর্তী সহ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ও এলাকাবাসী।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন অসংখ্য মান‌বিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন উক্ত ফাউন্ডেশন সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে ব‌লে আশা ব্যক্ত ক‌রেন।

একেকটি প‍্যাকের মধ্যে ছিল সেমাই, নুডুস, তেল, পিঁয়াজ, চি‌নি, মু‌ড়ি ও আলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক