শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ধাঁনের চারা রোপণ

Reporter Name / ২০৩ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের পাশে নরুল্লা মৌজাস্থিত সাবেক মেম্বার নুরুল ইসলাম শাহীনের রেকর্ডীয় বোরো জমিতে বিজ্ঞ আদালতের নিশেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ধানের চারা রোপণ করার অভিযোগ উঠেছে ভূমি খেকো আব্দুর রহমান ও আব্দুল খালেক এর বিরুদ্ধে।

এ ঘটনায় ভূমির মালিক নুরুল ইসলাম শাহীন একই গ্রামের ভূমি খেকো আব্দুর রহমান, আব্দুল খালেক, মুনসুর আলী, শরীফ মিয়ার বিরুদ্ধে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছেন। যার জিডি নং ১২১৬, তারিখ ২৬/১২/২৫ইং।

অভিযোগ মাধ্যমে জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকাল অনুমান সাড়ে ৮ টার সময় নরুল্লা মৌজার জেএলনং ৭৪,খতিয়ান নং ২৩২,সাবেক দাগ নং ৭০১,হালদাগ নং ৮৫৯, পরিমাণ ১ একর ২০ শতাংশ ভূমি আমার বাবার খরিদা সম্পত্তি। ২৫ ডিসেম্বর সকালে সমূহ বিবাদীগন জোরপূর্বক নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের তফসিল বণির্ত ভূমিতে ধানের চারা রোপণ করেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীরা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে আমি সহ আমার পরিবারের লোকজন তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

ভূমি তীরবর্তী ময়না মিয়া বলেন, নুরুল ইসলাম শাহীনের বাবার খরিদা ভূমিতে আব্দুর রহমান ও আব্দুল খালেক গংরা জোরপূর্বক ধানের চারা রোপণ করেছে। প্রায় ২৫/৩০ বছর যাবৎ নুরুল ইসলাম শাহীন গংরা এই জমিতে ফসল ফলাইয়া চাষাবাদ করে আসছেন।

বিবাদী আব্দুর রহমান ও আব্দুল খালেক বলেন, আদালতের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের ভূমিতে আমরা ধানের চারা রোপণ করেছি। নুরুল ইসলাম শাহীন গংরা যেদিন ভূমির দলিল সবার সম্মুখে দেখাতে পারবে সেদিন আমি নিজেই ভূমি ছেড়ে দেব।

ভূমির রেকর্ডীয় মালিক স্বপন মিয়া বলেন,এসএ এবং আর এস পর্চাসহ দলিল মূলে আমার বাবা ওই ভূমির রেকর্ডীয় মালিক। আজ থেকে প্রায় ৩০ বছর যাবৎ আমরা ঐ ভূমিতে ফসল ফলাইয়া চাষাবাদ করে আসছি। কিন্তু আব্দুর রহমান ও আব্দুল খালেক গংরা জোরপূর্বক আমাদের ভূমিতে ধানের চারা রোপণ করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জবরদখল কারীদের বিরুদ্ধে সদর মডেল থানায় অভিযোগ করেছি।

সদর মডেল থানার ডিউটি অফিসার অভিজিৎ ভৌমিক বলেন, সরেজমিন তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক