শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সুনামগঞ্জে বিএনপি,জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন দাখিল

Reporter Name / ২৮২ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ-৪ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।

সোমবার ২৯ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি,জামায়াত মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা।

দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন বিএনপি মনোনীত প্রার্থীরা। সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জনপ্রিয় নেতা হাজী আনিসুল হক। অন্যদিকে, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।

মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা জানান, নিরপেক্ষ নির্বাচন হলে সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে।

একই দিনে সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আরও দুই প্রভাবশালী ব্যক্তিত্ব। তারা হলেন জয়নুল জাকেরীন এবং ব্যারিস্টার আবিদুল হক।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডঃ ইলিয়াস মিয়া প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন। এসময় তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে ।

সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন, আজকে জেলা ও উপজেলা বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। আমার সদর ও বিশম্ভরপুর আসনের দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আহবান আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ধানের শীষের প্রতিকে নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানান।

এ দিকে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্শপাশা) আসনে ধানের শীষের জনপ্রিয় প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনরি আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলা রিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আনিসুল হক সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়ার নিকট হাজারো নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপপত্র জমাদান করেন। তিনি তার চারটি উপজেলার সর্বস্তরের দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আহবান আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতিক ধানের শীষে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার আহবান জানান। তিনি বলেন আমার নির্বাচনী এলাকার পাচঁলাখ ভোটার নিশ্চয়ই তাকে এলাকার সন্তান মনে করে ধানের শীষে ভোট দিয়ে এই এলাকার অবকাঠামো উন্নয়নে সংসদে পাঠাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে সুনামগঞ্জ-১ আসসে জামায়াতের মনোনীত দাড়িঁপাল্লার প্রার্থী জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ ও মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের বলে জামায়াত একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। কাজেই আগামীতে ইনসাফ ভিত্তিক সরকার গঠনে নির্বাচনী এলাকার সকল ভোটরগন তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক