রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সুনামগঞ্জে বিষপানে নবদম্পতির মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিষপানে স্বামী-স্ত্রীর একসঙ্গে মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার ২৬ এপ্রিল সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মাহফুজ (২২) ও তার স্ত্রী মনিকা (১৮)। প্রেমের সম্পর্কের জের ধরে গত পাঁচ মাস আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে পরিবারের সদস্যদের খাবার পরিবেশন শেষে মাহফুজ ও মনিকা রান্নাঘরে যান। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাদের বিষপান করা অবস্থায় অসুস্থ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় মাহফুজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মাহফুজেরও মৃত্যু হয়।

ঘটনার বিষয়ে মাহফুজের পিতা আজিজুর রহমান জানান, সকালে স্বাভাবিকভাবেই তারা পরিবারের অন্য সদস্যদের খাবার দিয়েছিলেন। এর কিছুক্ষণ পরই এমন মর্মান্তিক পরিস্থিতির খবর পান তারা। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বড় কোনো বিবাদের খবরও পরিবারের জানা ছিল না।

বিষয়টি নিশ্চিত করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত তালুকদার বলেন, হাসপাতালে আনার আগেই মনিকার মৃত্যু হয়েছিল।

ঘটনার পর স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার কারণ সম্পর্কে জানতে চাইলে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বিষপানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তবে কেন তারা এমন পথ বেছে নিলেন, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিহতদের মরদেহ ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক