শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন

সুনামগঞ্জে সংখ‍্যালঘু পরিবারের জায়গা জবর দখলের পাঁয়তারা 

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বড়ঘাট গ্রামের সুনামগঞ্জ-সাচনা রোডের পাশে সংখ‍্যালঘু পরিবারের ২৮ শতক এনিমি জায়গা নিয়ে জবর দখলের পাঁয়তারা চলছে।

মঙ্গলবার সকালে এই জায়গা ভরাট করতে ওয়ারিশান সূত্রে মালিক দাবি করে একই গ্রামের ভানু দাস ও ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুর রহীমের উদ‍্যোগে জোরপূর্বক মাটি ভরাট করে দখলে নিতে চাইলে অপর ওয়ারিশান শুধাংশু দাস ও স্ত্রী কল্পনা রানী দাস বাধা দেন। এই ঘটনায় সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ এবং স্থানীয়দের সামনেই দখলকারী আব্দুর রহিম ভূমির রেকর্ডীয় মালিক শুধাংশু দাস (৪২)কে কিলঘুশি মেরে আহত করেছে। সুধাংশু দাস সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুধাংশু দাসের দাবি বড়ঘাট মৌজার জেএলনং-২৩,

খতিয়ান নং-১৫১, দাগ নং-১৮৬। তার মোট ২৮ শতাংশ জায়গা রয়েছে। কিন্তু অপর ওয়ারিশান ভানু দাসের পিতা সুখময় দাস দেড় কেয়ার জায়গা বিক্রি করেন খোকা দাসের কাছে। পরবর্তীতে ভানু দাস আরও ৩ বার অবৈধভাবে এই জায়গার বিভিন্ন অংশ বিক্রি করেছেন আব্দুর রহীমের কাছে।

ওয়ারিশান শুধাংশু দাস বলেন, আমার দখলীয় ভূমি আমার কাকা সুখময় দাস তাদের অংশের জায়গা বিক্রি করে গেছেন আরও ২০ বছর আগে। কিন্তু আমার দখলীয় ২৮ শতাংশ জায়গা আব্দুর রহীম জোরপূর্বক দখলের চেষ্টা করে। আমরা বাধা দেওয়ার পর আমার উপর হামলা চালায়। বর্তমানে আমরা জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত ভানু দাস বলেন, এই অ‍্যানিমির জায়গা দীর্ঘ ৫০ বছর দখলে থেকে খাজনাও দিয়েছি। পরে আমার পিতার অংশ দেড় কেয়ার জায়গা বিক্রি করেছি আব্দুর রহীমের কাছে। তিনি স্বীকার করেছেন, সুখময় দাস এই ক্রয় করেছেন।

অভিযুক্ত আব্দুর রহিমের মোবাইলে ফোন করা হলে কোন উত্তর পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সদর মডেল থানার এস আই মিজানুর রহমান বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয় নিয়ে আরও ২/১ বার সমাধানের চেষ্টা করেছি। কিন্তু নিষ্পত্তি হয়নি।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত‍্য পাল বলেন, এনিমির ভূমি সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক