শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সুরভিতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

ফোজিত শেখ বাবু : রাজধানীর ধানমন্ডিতে বিশিষ্ট সমাজসেবী সৈয়দ ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠিত সুরভি স্কুলে ১৮ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (BIFFL) এর সহযোগিতায় সুরভীতে অধ্যয়নরত সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয় ।

বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইনান্স ফান্ড লিমিটেড (BIFFL) এর প্রধান নির্বাহী এস এম আনিসুজ্জামান এবং সুরভি নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীরদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এস এম আনিসুজ্জামান শিক্ষার্থীরদের নিয়মিত লেখাপড়া করার উপদেশ দেন।

অনুষ্ঠানে (BIFFL) এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাছাড়া সুরভি স্কুলের শিক্ষক ও কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুরভি স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

উল্লেখ্য, সুরভি একটি বিশ্বাস” এই বিশ্বাসকে সামনে রেখে ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারী বিশিষ্ঠ সমাজ সেবিকা সৈয়দা ইকবাল মান্দ বানু প্রতিষ্ঠা করেন সুরভি। তিনি তার নিজ বাসার কাজের মেয়ে শানু’কে নিয়ে সুরভি’র যাত্রা শুরু করেন। ওনার পৃষ্ঠপোষকতায় ছিলেন ওনারই স্বামী তৎকালিন নৌবাহিনী প্রধান রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান সাহেব। তাছাড়াও তাঁর পরিবারের অন্যান্য সদস্যগণও তাঁর এই মহৎ কাজে সহযোগিতা করে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক