শিরোনাম :
আফতাব নগরেই সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্ল্যাট পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

Reporter Name / ১৫৭ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনসহ সকল কর্মচারীর সমন্বয়ে গঠিত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল এর গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন।

আজ ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন-২ এর সামনে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সকল কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদ এবং সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলামসহ এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক