শিরোনাম :
ডিসি নন, তিনি যেন জামায়াত নেতা’: সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল জব্দ   আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া  অভয়ার ৩৩ তম জন্মদিনে প্রতিবাদের ঝড় মেলান্দহে জামায়াত ইসলামীর গণমিছিলে মানুষের ঢল জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

খুলনায় আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত

Reporter Name / ৩৭৩ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১ টা ৩০ এ খুলনা প্রেসক্লাবের সামনে মানবাধিকার সংগঠন অধিকার ও মায়ের ডাক এর আয়োজনে মানববন্ধন কর হয়। অধিকারের সভাপতি সাংবাদিক নেতা নুরুজ্জামান এর সভাপতিত্বে সাংবাদিক রফিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের ব্যুরোচীফ আব্দুর রাজ্জাক রানা, এডভোকেট মমিনুর রহমান, রফিকুল ইসলাম মতি, বশির আহমেদ, রাজু হাওলাদার প্রমুখ।  নিখোঁজ হয়ে যাওয়া মানুষদের স্মরণে এবং গুমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতেই প্রতিবছর আগস্টের শেষ শুক্রবার দিবসটি পালনের ঘোষণা দেয় জাতিসংঘ। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেশন ফর প্রোটেকশন অব অল পারসনস এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয়, তাতে ৩০ আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে খুলনায়। মানববন্ধনে ২০১৬ সালে গুম হওয়া ডক্টর মোখলেসুর রহমান জনির বাবা কেদে কেদে তার সন্তান হারানো কথা তুলে ধরেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তার ছেলেকে ফিরে পাবার প্রচেষ্টার জন্য আকুতি মিনতি করেন সাহায্যের আবেদন করেন এবং বেনাপোলের ছাত্র মো: রেজওয়ান হোসেন ২০১৬ সালে সাদা পোশাক ধারী পুলিশ ধরে নিয়ে যান আজ পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি কাঁদতে কাঁদতে তার বড় ভাই বর্ণনা দিয়েছেন মানববন্ধনে তার একটাই দাবি তার ভাইকে তিনি ফেরত পেতে চান। উক্ত মানববন্ধনে মানবাধিকার কর্মী, অ্যাডভোকেট, সাংবাদিক এবং সাধারণ মানুষ ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক