চরফ্যাসন, ভোলা প্রতিনিধি : বাজারের ঠিক মাঝখান দিয়ে বয়ে যাওয়া চরফ্যাসন-বেতুয়া এই খালকে কেন্দ্র করেই বাজারের বেচাকেনার শুরু। এই ভেতর দিয়ে এক সময় বড় বড় বহু নৌযান চলাচল করতো। চরফ্যাসন বাজারের বহু বানিজ্যিক মালামাল এই খালের ভেতর দিয়ে পরিবহন হতো।
এই খালের ভেতর দিয়ে বরিশাল থেকে বহু মালবাহী জাহাজ চলাচল করতো।
অথচ আজ সেই খাল মৃত প্রায়। ভূমিখেকোও দখলদারদের দখলে পরে খালটি আজ মৃত প্রায়।চরফ্যাসন বাজারের অধিকাংশ ময়লা ফেলার কারণে খালটি আজ ময়লা আর দুর্গন্ধের ভাগারে পরিণত হয়েছে।
খালটি পরিণত হয়েছে মশা মাছি আর বিভিন্ন কীটপতঙ্গের আবাসস্থল হিসেবে। এই খালের ময়লার দুর্গন্ধে আশেপাশে থাকা কষ্টকর হয়ে পরে।
খালের এক পাড় দখল করে জনসাধারণের হাটার রাস্তা করলেও ময়লা আবর্জনার দুর্গন্ধে আশেপাশে দিয়েও হাটা যায় না।
তাছাড়া অবহেলা আর অযত্নের কারনণ হাটার পথটাও প্রশাব পায়খানার স্তুুপ হয়ে পরিত্যাক্ত হয়ে গেছে। রাত হলেই বিভিন ধরনের নেশা খোরের আড্ডায় রুপ নেয়।তখন কেউ ভয়েও এই পথে হাটে না।
অবহেলা আর অযত্নে পরে থাকা মৃত প্রায় খালটি সংসস্কার ও খননের উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী অফিসারকে আন্তরিক ধন্যবাদ জানায় এলাকাবাসী।