শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

চান্দিনায় বীমা কোম্পানির প্রাইভেটকার খাদে পড়ে কর্মকর্তাসহ নিহত ৩

Reporter Name / ৪১০ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় একটি বীমা কোম্পানির ২ কর্মকর্তা ও চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া চালকের স্ত্রী গুরুতর আহত হন।

শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রাইভেটকারটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুমিল্লা অঞ্চলের ডিএমডি মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনায় কোম্পানির কর্মকর্তা মুজাম্মেল হোসেন (৪৬), শাখাওয়াত (৪০), প্রাইভেটকার চালক হোসেন (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন।

চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, প্রাইভেটকারটি মাধাইয়ার নাওতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। চালকের স্ত্রী গুরুতর আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক