শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন

Reporter Name / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

ষ্টাফ রিপোর্টার : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন এবং উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) প্রতিনিধিদলটি সকাল  ৯টায় পবিপ্রবিতে পৌঁছায় এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রফেসর কোয়ার্টার, ছাত্র হল, ছাত্রী হলসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এর অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম এর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এর উপপরিচালক সুরাইয়া ফারহানা এবং উক্ত বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

পবিপবি’র উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম  এবং পবিপ্রবি প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ইউজিসির এই প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মোঃ আবদুল লতিফ, এলএলএ অনুষদের ডিন অধ্যাপক মোঃ জামাল হোসেন, পবিপ্রবি’র পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক ও অধিকতর উন্নয়ণ প্রকল্পের পরিচালক মোঃ ওবায়দুল ইসলাম, অধিকতর উন্নয়ণ প্রকল্পের উপপরিচালক মোঃ মুহাইমিনুল আলম ফাইয়াজ, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ ইউনুস শরীফ, মেসার্স আমিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এর স্বত্বাধিকারী মোঃ আমির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

পরে ইউজিসি প্রতিনিধিদল পবিপ্রবি’র পরিকল্পনা ও উন্নয়ন শাখা এবং প্রকৌশল শাখার প্রতিনিধিদের সাথে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।

ইউজিসির প্রতিনিধিদল   বিশ্ববিদ্যালয়ের উন্নয়ণ প্রকল্পের দুটি দশ তলা বিশিষ্ট আবাসিক ছাত্র হল ও ছাত্রীহল, দশ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, জিমনেসিয়াম, দশতলা ও পাঁচ তলা বিশিষ্ট প্রফেসর কোয়ার্টারসহ পবিপ্রবির সুবিধাদি ও অবকাঠামোগত নানা দিক পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক