চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কে ছিটকে পড়ে আবদুর রহমান(৪০) নামের এক বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১. ৩০ এর সময় চরফ্যাসন-শশীভূষণ সড়কের বিআরডিবি সংলগ্ন সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান স্কয়ার কঞ্জুমারফুড কম্পানির এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্রয় প্রতিনিধি আবদুর রহমান শশীভূষণ থেকে চরফ্যাসন সদরে আসছিলেন। বিআরডিবি সংলগ্ন এলাকায় এলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিক-আপের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে তিনি মাথায় আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয় পথচারী ও বাসিন্দারা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান জানান, নিহত রহমান তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাসিন্দা।
সে পটুয়াখালী জেলার গলাচিপা থানার কমলাপুর ইউনিয়নের বাসিন্দা।
তিনি এখানে ভাড়া বাসায় থেকে স্কয়ার কঞ্জুমারফুড কম্পানির এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে।