শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে ৭ হাজার ৭শত টাকা জরিমানা

Reporter Name / ৩০২ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রূপগঞ্জ বাজারে অনিয়ম করায় ৩ ব্যবসায়ীকে ৭ হাজার ৭শত টাকা জরিমানা। নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নড়াইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় রূপগঞ্জ বাজারের একটি মুদি দোকানে দ্রব্যমূল্য চার্ট না থাকায় ও বিভিন্ন অনিয়ম করায় তিন দোকানিকে ৭ হাজার ৭ শত টাকা জরিমানা করা হয়।  আজ বুধবার (২অক্টোবর ) দুপুরে শহরের রূপগঞ্জ বাজারের কাঁচা বাজার, ডিম বাজার, ও মাছ বাজার সহ হোটেল রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও সঞ্জয় ঘোষ। এ সময় আরো ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রূপগঞ্জ বাজারের মুদি দোকানে ক্রয় বিক্রয়ের দ্রব্যমূল্যের তালিকা চার্ট না থাকার অপরাধে ও অন্য দোকানীরা বিভিন্ন অনিয়ম করায় কৃষি বিপনন ও ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, জনসাধারণের নাগালের ভেতর দ্রব্যমূল্য রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক