শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

লালমনিরহাটে ছাত্রদল নেতা বহিষ্কার

Reporter Name / ৩০৯ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লালমনিরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শাওন জোয়ারদারকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাট জেলা শাখার অধীনস্থ লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাওন জোয়ারদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয় এবং একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্তে অনুমোদন করেছেন বলেও বার্তায় উল্লেখ করেন দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সদস্যসচিব শাওন জোয়ারদারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শাওন জোয়ারদারকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক