শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

হত্যাকারী ও হত্যার নির্দেশদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে : আমিনুল হক 

Reporter Name / ২৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ছাত্রজনতার গণআন্দোলনে ছাত্র ও জনতা এবং বিএনপি নেতাকর্মীদের গুলি করে হত্যাকারী ও হত্যার নির্দেশদাতাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের নিকট আহবান জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

এ সময় তিনি বলেন, নিহত ছাত্র জনতার রক্তের দাগ শুকানোর আগেই-যারা এই হত্যার সাথে জড়িত- হত্যাকারী এবং যারা এই হত্যার নির্দেশদাতা, স্বৈরাচার সরকারের শেখ হাসিনাসহ তার অবৈধ সংসদের মন্ত্রী এমপিরা, যারা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে হত্যা করিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। এদেশের সাধারণ মানুষ আপনাদের (অন্তবর্তীকালীন সরকার) কাছে দ্রুত এ বিচার প্রত্যাশা করে। কারন বাংলাদেশের মানুষ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীতে পল্লবী থানা যুবদল ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

এ সময় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুবদল পল্লবী থানার আহবায়ক হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন, বিএনপি নেতা নুরুল মুকতাদির দিদার,জাসাস নেতা এডভোকেট লিটন, পল্লবী ৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তপন,সিনিয়র সহসভাপতি এনামুল হক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেকসহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, রুপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, পল্লবী থানা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক কাওছার আহমেদ মোল্লা, সদস্য সচিব শেখ সোহাগ প্রমুখ।

বাংলাদেশের মাটিতে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আদায়ের লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে বিএনপি নেতা আমিনুল হক বলেন, গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনা, জনগণ ভোটাধিকার বঞ্চিত, মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, দেশের গনতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার জন্য, মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি তারেক রহমানের নেতৃত্বে এ সংগ্রাম চলছে এবং চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক