আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার বিকেল ৫টা পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনে মো. মশিউর রহমান আকন নামে একজন প্রার্থী আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। স্বতন্ত্র প্রার্থী মো. মশিউর রহমান আকন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
বরগুনার ১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামি আন্দলোন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী মোঃ অলি উল্লাহ, খেলাফত মজলিস থেকে মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ মহিবুল্লাহ ও জাতীয় পার্টি (জেপি) মোঃ জামাল হোসাইন মনোনয়ন দাখিল করেছেন।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।