শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

আমতলীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name / ২১১ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আমতলী বরগুনা প্রতিনিধি : আমতলী কুয়াকাটা মহাসড়কের পাশের পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করে থানা-পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

আমতলী থানা-পুলিশ জানায়, আজ শনিবার সকালে কোনো এক সময়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। বিকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে পুকুরে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে বিকালে ৫ টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের পর মরদেহ বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক