শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

আমতলীতে পৌর যুবলীগ সভাপতি গ্রেফতার!

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে উপজেলা পরিষদের সামনে থেকে পৌর যুবলীগ সভাপতি ও বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আরিফ-উল হাসান কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ জুলাই) বিকেল আড়াইটার দিকে অভিযান চালিয়ে আমতলী উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবলীগ নেতা উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড,কাদের মিয়ার ছেলে পৌর যুবলীগের সভাপতি।তার বিরুদ্ধে ঢাকা ভাটারা থানায় সন্ত্রাসী মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফের বিরুদ্ধে ঢাকা ভাটারা থানায় সন্ত্রাসী মামলা রয়েছে তার পরিপ্রেক্ষিত আমতলী থানা পুলিশ গ্রেফতারের জন্য অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেওয়ান জগলুল হাসান আমতলী উপজেলা পরিষদের সামনে অভিযান পরিচালনা করেন। ওই সময় পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট আরিফ-উল হাসান আরিফকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

যুবলীগ নেতাকে আটকের পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করে। অনেকেই এখন ঘা-ঢাকা দিয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, উপজেলা পরিষদের সামনে থেকে অভিযান চালিয়ে যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে ভাটারা থানায় সন্ত্রাসী মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক