শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

আমতলীতে বাস চাপায় প্রান হারালেন নির্মান শ্রমিক! 

Reporter Name / ৩৯৪ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ সংলগ্ন স্থানে বাসের চাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন। ঘটনটি ঘটে শুক্রবার দুপুর ২টার দিকে জুমার নামাজের পর।

জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের গণেশ হাওলাদারের ছেলে শুভ হাওলাদার চুনাখালী সেতু সংলগ্ন একটি বাড়িতে নির্মাণ কাজ করছিলেন। দুপুরে বালু আনতে সড়কের পাশে যান তিনি। এ সময় কুয়াকাটাগামী সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রাখা বালুর স্কুপের ওপর পড়ে যায়।

এতে নির্মাণ শ্রমিক শুভ গাড়ির নিচে চাপা পড়েন। প্রায় দের ঘণ্টা চেষ্টা চালিয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন নির্মাণ শ্রমিকদের মরদেহ উদ্ধার করে। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. লুনা বিনতে হক শুভকে মৃত্যু ঘোষণা করেন। তিনি বলেন, শুভকে হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) সাইদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক