শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

আমরা শহীদ পরিবারের পাশি আছি এবং থাকবো :  আলতাফ হোসেন চৌধুরী 

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই-আগষ্টে আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের বাড়িতে পৌঁছে সংক্ষিপ্ত  সভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব   কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র  মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী।

আজ বুধবার ( ২ এপ্রিল)  বেলা ১১ টায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া  এলাকায়  শহীদ জসিম উদ্দিন এর কবর জিয়ারত শেষে দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে অনু্ষ্ঠিত সংক্ষিপ্ত সভায় তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ পরিবারের পাশে আছি এবং থাকবো। শহীদ কন্যাকে ধর্ষনের ঘটনা অত্যন্ত দুঃখ জনক। এ ঘটনায় জড়িতদের  উপযুক্ত শাস্তি হবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়াও তিনি উপস্থিত নেতা কর্মীদের সাবধান করে বলেন দলীয় পরিচয়  কোন অন্যায় মেনে নেয়া হবেনা। অপরাধী যে-ই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে। পরে শহীদ জসিমের স্ত্রী মোসাঃ রুমা এবং কন্যা লামিয়ার হাতে ঈদ উপহার হিসেবে  খাদ্য সামগ্রী, বস্র সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন তিনি।

পরে পাংগাশিয়া আল মদিনা ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান গাজীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায়েও  বক্তব্য রাখেন আলতাফ হোসেন চৌধুরী ।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মোজাম্মেল হোসেন তপন,বর্তমান সাধারণ সম্পাদক  এ্যাড.শরীফ সালাউদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার নাজু, দুমকি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা,বিএনপি নেতা ও সমাজ সেবক ফেরদৌস আলম, উপজেলা বিএনপির  সদস্য জহিরুল ইসলাম খোকন ও জিএম শাহাজাদা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম মিলন,মাইনুল ইসলাম সোহেল , উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ ওহাব ও গোলাম মর্তুজা প্রমূখ। এ ছাড়াও  জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক