শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

কুমিল্লায় পায়ুপথে ইয়াবাসহ গ্রেফতার করলো হাইওয়ে পুলিশ

Reporter Name / ৪৮ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে হাইওয়ে পুলিশের তৎপরতায় অভিনব কায়দায় পাচারকালে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ১০ এপ্রিল দিবাগত রাতে ভোর ৪টা ১০ মিনিটে ময়নামতি হাইওয়ে থানার রাত্রিকালীন টহল টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে।

গ্রেফতারকৃত আসামি আব্দুল হাকিম (৪০), পিতা মৃত আলী আকবর, টেকনাফ কক্সবাজারের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার দেহের অভ্যন্তরে অভিনব কায়দায় ইয়াবা লুকানো আছে।পরে ঘটনাস্থলের পাশে একটি টয়লেটে নিয়ে গেলে উপস্থিত সাক্ষীদের সামনে আসামি নিজ হাতে ২৪টি গোলাকার প্যাকেট বের করে। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল, সর্বমোট ১২০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আসামি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে শরীরে পায়ুপথ দিয়ে ঢুকিয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিভিন্ন বাসে করে এসে ঘটনাস্থলে নেমে অন্য বাসে ঢাকায় যাওয়ার অপেক্ষায় ছিল।

হাইওয়ে পুলিশের তৎপরতায় অভিনব কায়দায় পাচারের এই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক