শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

কুমিল্লার লাকসামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু তিন লক্ষ টাকায় রফাদফা

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লাকসামে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় তিন লক্ষ টাকায় রফাদফা করা হয়েছে। একদিন পর শুক্রবার বিকেলে লাকসাম বাইপাসে অভিযুক্ত লাকসাম ইউনিটি এন্ড ট্রমা হসপিটালে বসেই এ রফাদফা করা হয়। এ সময় ওই হাসপাতালের মালিক শাহেদ আনোয়ার ভূঁইয়াসহ স্থানীয় ক্লিনিক মালিক সমিতি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় লাকসাম বাইপাস এলাকার ইউনিটি এন্ড টমা হসপিটালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু ঘটে। ওই সময় উত্তেজনা সৃষ্টি হলে হাসপাতালটির চিকিৎসক নার্স সকলে পালিয়ে যায়।

নিহত ওই শিশুটির নাম আব্দুল্লাহ আল হোসাইন। সে লাকসাম উপজেলার কেমতলী গ্রামের হারুনুর রশিদের একমাত্র সন্তান।

শিশুটির পরিবার সূত্রে জানাযায়, খেলতে গিয়ে শিশুটি হাতে ব্যথা পেলে তাকে লাকসাম ইউনিটি ট্রমা হসপিটালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. শাহেদ আনোয়ার ভুঁইয়া এ সময় অপারেশন করার পরামর্শ দেন এবং এ জন্য হাসপাতালের ৩৫ হাজার টাকা খরচ নির্ধারণ করেন।

চুক্তি অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শিশুটিকে অপারেশন থিয়েটারে নেয়া হয়।

শিশুটির পিতার অভিযোগ, দীর্ঘ ৩ ঘন্টা পর ওইদিন বিকেল ৫টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে দ্রুত অ্যাম্বুলেন্স এনে রোগীকে কুমিল্লায় আইসিইউতে নেয়ার জন্য বলেন এবং শিশুটির অবস্থা সংকটাপন্ন বলে জানান।

পরে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির মৃত্যু আগেই হয়েছে।

এ দিকে ঘটনার পর স্বজনরা কুমিল্লা থেকে শিশুটির মরদেহ নিয়ে এসে হাসপাতালের সামনে বিচারের দাবিতে অবস্থান নেন। এ সময় বিক্ষুব্ধ জনতা কুমিল্লা – নোয়াখালী সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। পরে শিশুটির স্বজনদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন লাকসাম থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক