শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

কুমিল্লা ভিক্টোরিয়ার অধ্যক্ষ-উপাধ্যক্ষের অবশেষে পদত্যাগ

Reporter Name / ৪২১ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

প্রধান প্রতিবেদক : শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান ও উপাধ্যক্ষ মৃণাল কান্তি গোস্বামী। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে। বুধবার (২১ আগস্ট) দুপুর দেড়টায় নিজ দফতরে লিখিতভাবে পদত্যাগ করেন তারা। এর আগে গত কয়েকদিন ধরে অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। সর্বশেষ বুধবার সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে অধ্যক্ষের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। এক পর্যায়ে দোতালায় প্রশাসনিক ভবনে অধ্যক্ষের কার্যালয়ের সামনে তাকে অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ-উপাধ্যক্ষের ন্যামপ্লেট থেকে তাদের নাম উঠিয়ে দেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন অধ্যক্ষ নিজেই। তিনি বলেন শিক্ষার্থীরা পদত্যাগ চেয়েছে, তাই পদত্যাগ করেছি। এর বেশি কিছু তিনি বলতে চাননি। ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য-কখনও এই ফি, কখনও সেই ফি বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন এই অধ্যক্ষ-উপাধ্যক্ষ। চলতি বছরের ২৩ মে রাজধানীর সেগুনবাঁগিচায় প্রধান কার্যালয়ে দুদকের চেয়ারম্যান বরাবর অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ ৭ জনের দুর্নীতির বিষয়ে লিখিত অভিযোগ দেন কলেজের শিক্ষক ক্লাব ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান ইউনিটের সদস্যরা।

প্রসঙ্গত প্রফেসর ড. আবু জাফর খান ভিক্টোরিয়ার গণিত বিভাগের প্রধান ও উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত ২০২১ সালের ০৮ আগস্ট অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক