শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

Reporter Name / ৪৫ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :​চাঁপাইনবাবগঞ্জে বারোঘরিয়া দামুসের বিল মরিচার দাঁড়ায় কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যা নিরসনে ও কৃষি উৎপাদন গতিশীল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম (বুলবুল)। সম্প্রতি তিনি জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ সংকটের প্রকৃত চিত্র দেখতে সরেজমিন পরিদর্শন করেন এবং পানির প্রবাহ নিশ্চিত করতে দ্রুত খাল খননের কঠোর নির্দেশনা প্রদান দেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মাঠের পর মাঠ ঘুরে দেখেন এবং সেচ সংকটে থাকা সাধারণ কৃষকদের সাথে সরাসরি কথা বলেন। কৃষকরা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং তৎক্ষণাৎ সমাধানের আশ্বাস দেন।

সংসদ সদস্য মো: নুরুল ইসলাম বুলবুল বলেন, “কৃষি আমাদের প্রাণ। সেচ সুবিধার অভাবে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, তা নিশ্চিত করতে হবে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন ​যেসব খাল পলি জমে ভরাট হয়ে গেছে, সেগুলো জরুরি ভিত্তিতে পুনঃখনন করতে হবে।
​জলাবদ্ধতা দূরীকরণ এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।এমপি বুলবুলের এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কৃষকদের মতে, খালগুলো খনন করা হলে শত শত হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং সেচ খরচ অনেকাংশে কমে যাবে।

​এলাকার সুধীমহল মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক