মোঃআল-আমিন বিশ্বাস, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের আয়োজনে ও আর্থিক সহযোগীতায় চরফ্যাশনে অসহায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। এসময় ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সাধাণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর মো.শাহাদাৎ হোসেন ছায়েদ এবং উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, শহীদ জিয়াউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন জমাদার, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সাধারন সাধারন সম্পাদক মো.সোহেল ইসলাম হাওলাদার, ফিরোজ ছৈয়াল, প্রচার সম্পাদক হাওলাদার শাহাবুদ্দিন সহ উপকারভোগী অসহায় মহিলা পুরুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে দেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। সে কারণে প্রবাসীদেরকে ভোটার ও ভোট প্রদান করার সুযোগ দেয়া এবং প্রবাসীদের ইয়ারফোর্ট, বাস টারমিনাল ও লঞ্চ ঘাটসহ বিভিন্ন স্থানে হয়রানি বন্ধের দাবী জানানো হয়।
উল্লেখ, ভোলা জেলা প্রবাসী কল্যান সংগঠনটি ২০১৯ সাল থেকে চরফ্যাশনের অসহায় ও দুস্ত মানুষকে সাহায্য সহযোগীতা করে আসছে। আগামী দিনগুলোতেও অসহায় মানুষদের মাঝে তাদের এই সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।