শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

চরম ভোগান্তিতে চরফ্যাসন রুপালী ব্যাংকের গ্রাহকরা;

Reporter Name / ১৯৩ Time View
Update : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

মোঃ আল-আমিন বিশ্বাস, চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি :ভোলা বাংলাদেশের একটি দ্বীপ জেলা।দ্বীপ জেলা ভোলার একটি উদীয়মান শহর চরফ্যাসন উপজেলা।

বাংলাদেশের ১৭ টি জেলা আয়তনে চরফ্যাসন উপজেলা থেকেও ছোট।

বাংলাদেশের একমাত্র উপজেলা চরফ্যাসন যেখানে আরো পৃথক তিনটি থানা বিদ্যমান। অর্থাৎ চরফ্যাসন উপজেলায় চারটি থানা বিদ্যমান।

চরফ্যাসন উপজেলায় ২০টির উপরে ইউনিয়ন বিদ্যমান।অনেকগুলো দ্বীপ এলাকা নিয়ে চরফ্যাসন উপজেলা গঠিত। কুকুরী, ঢালচর, মুজিবনগর সহ তিন-চারটি ইউনিয়ন চরফ্যাসন থেকে বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে গঠিত।

এ সব এলাকায় কয়েকশত সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা, চরফ্যাসন সরকারি কলেজ, সরকারি টিবি স্কুল সহ কয়েকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখানকার কয়েক হাজার স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকদের বেতন উত্তোলনের জন্য চরফ্যাসন সদরে মাত্র একটি রুপালী ব্যাংক বিদ্যমান।

শশীভূষন থানা চরফ্যাসন সদর থেকে ১৩/১৪ কিমি দূরে হলেও রুপালী ব্যাংকের কোন শাখা নেই,দক্ষিন আইচা থানা চরফ্যাসন সদর থেকে ২৫/৩০ কিমি দূরে হলেও রুপালী ব্যাংকের কোন শাখা নেই।দুলারহাট থানা চরফ্যাসন থেকে ১২/১৪ কিমি দূরে হলেও এখানে রুপালী ব্যাংকের কোন শাখা নেই।

দক্ষিন আইচা থানাধীন ঢালচর,কুকরী দুলারহাট থানার মুজিব নগর, বাবুরহাট, চর নলুয়া সহ আশেপাশের এলাকার শিক্ষক শিক্ষিকাদের মাসিক বেতন বা ব্যাংকের কোন লেনদেন করতে সদরে আসলে সারাদিন চলে যায়।

আবার শিক্ষকদের বেতন একসাথে ছাড়ে বিদায় মাসের বেতন তুলতে এসে সকাল থেকে সিরিয়াল দিয়ে বেতন তুলতে হয়।এটা যেমন হয়রানী তেমন বিব্রত করও।

সিরিয়াল দিয়ে বেতন উত্তোলন করা শিক্ষক সমাজের জন্য খুবই বিব্রত কর ও লজ্জাজনক।

তাছাড়া উৎসব মৌসুমে আসলে আরো বেশি হয়রানির শিকার হতে হয়।

কুকরী থেকে আগত বনি আমিন বলেন বেতন তুলতে হলে আমাদেরকে প্রতিষ্ঠান থেকে আগেই বের হয়ে আসতে হয়।এখানে এসেও লম্বা লাইনে দাড়িয়ে বা বিশাল জ্যাম ঠেলে বেতন তুলতে হয়।এভাবে কোন কোন সময় সারাদিনই লেগে যায় বেতন তুলতে।

ঢালচর, কুকরি, মুজিব নগর থেকে আগত সকলেরই সারাদিন চলে যায় বেতন তুলতে।এখানে প্রায় সময়ই ভিড় লেগে থাকে।

তাই শিক্ষক সমাজসহ এলাকার সচেতন মহল ও সাধারন গ্রাহক সকলের জোর দাবি শশীভূষন, দক্ষিন আইচা ও দুলারহাট থানা গুলোতে পৃথকভাবে রুপালী ব্যাংকের শাখা খোলা হউক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক