শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত 

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী দুমকিতে চাঁদার টাকা না পেয়ে পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলামকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার (১৫জুন) দুপুরে নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে ৫নং ওয়ার্ডের সুবিধাভুগী জেলেদের বরাদ্ধকৃত চাউল বিতরণ কালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, আজ নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে ৪ ও ৫নং ওয়ার্ডের সুবিধাভোগী জেলেদের বরাদ্ধকৃত চাউল বিতরণ কালে হোসাইন ও হৃদয়নামে দুই যুবক এসে চেয়ারম্যানের সাথে কথা আছে বলে একটু সরিয়ে নিয়ে তার ওপর চড়াও হয়ে শারীরিকভাবে লাঞ্চিত করেন। এ সময় তারা বলতে থাকেন আমরা চেয়ারম্যানের কাছে টাকা পাব।

এ বিষয় ইউপি চেয়ারম্যান প্রতিবেদককে বলেন, বেশ কিছুদিন যাবত এরা আমার কাছে চাঁদা দাবি করে আসছে। আমি জেলেদের চাল বিতরণ করতে নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে গেলে হোসাইন ও হৃদয় নামের দুই যুবক আমাকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন। উপস্থিত জনতা ক্ষিপ্ত হলে তারা দ্রুত সটকে পরে।

এ বিষয় অভিযুক্ত হোসাইন প্রতিবেদককে বলেন, আমি আমার পাওনা টাকা চাইতে গেছি, চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন। তিনি আরও বলেন, চেয়ারম্যান গাজী নজরুল সম্পর্কে আমার মামা। এক বছর পূর্বে আমার ও আত্মীয় স্বজনের কাছ থেকে ৪টি টিউবওয়েল দেয়ার কথা বলে টাকা নেয়। একবছর যাবত টিউবওয়েল দিতে না পারায় টাকা ফেরত চাইলে দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে। তিনি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি, ৫ই আগষ্ট সরকার পতনের পর অনেকটাই গা ঢাকা দিয়ে চলেন। গতকাল রাতে তাকে মোবাইলে কল করলে তিনি আমাকে বলে তুমি আমার কাছে চাঁদা দাবি কর? আজ নলদোয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মূখে জেলেদের চাল বিতরণ করে এ সংবাদ পেয়ে আমি আমার পাওনা টাকা চাইতে গেলে আমাকে চাঁদাবাজ বলে ধরিয়ে দেয়ার হুমকি দেয় ।

এ ব্যপারে দুমকি থানা অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, বিষয়টি আমি অবহিত নই এবং এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক