শিরোনাম :
কুমিল্লায় নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন আমদানি-রপ্তানির বন্ধ মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু এবার কুমিল্লার নারীনেত্রীরা হতাশ কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থীর অংশ গ্রহণ লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : আনন্দ উল্লাস আর ফুলেল শুভেচ্ছায় অনার্স ১ম বর্ষের একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগ। আজ মঙ্গলবার (২৯অক্টোবর) সকালে কলেজের শ্রেনীকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মাদ ইনসান আলী। ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রকাশ চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রভাষক আবু রায়হান এবং শরিফা রহমান সুইটি।

প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার তাঁর বক্তব্যে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সকল শিক্ষক ও কর্মচারীদের নিয়ে যেভাবে অ্যাকাডেমিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে, তা দ্বারা অনতিবিলম্বে কলেজটি দেশের শিক্ষা ক্ষেত্রে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবে। তিনি আরো বলেন, এ কলেজের প্রত্যেকটি শিক্ষার্থী হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর; যাদের সফল কর্মকাণ্ডে এই প্রতিষ্ঠানের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে।

নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক