শিরোনাম :
পঞ্চগড়ে রাশেদ প্রধানকে অবাঞ্ছিত ঘোষণা, দলীয় কার্যালয় ভাংচুর অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে ন্যাড়া হলেন ১০ যুবক রূপসায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন তালুকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ কৃষকদের স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী টাঙ্গাইলে এসএসসি ‘৯৬ ব্যাচের ৩০ বছর পূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত রাজিবপুরে জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন  আমতলীতে দ্বিতীয় দিনে চলে গণঅনশন সাঁড়াশি অভিযানে জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক সুনামগঞ্জের ডিসি বদলির আদেশে জেলাজুড়ে বইছে আনন্দের বন্যা মুখস্থের অবসান, মেধার উন্মোচন: দক্ষতাভিত্তিক বিসিএসের অনিবার্যতা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি : আমিনুল হক

Reporter Name / ১৯৪ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : তরুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে বিএনপি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শনিবার বিকেলে ঝালকাঠি জেলার ঝালকাঠি সদর থানার তারুলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করার অঙ্গীকার করেন তিনি।

ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করার হবে জানিয়ে দেশে যেন আর কোন স্বৈরশাসকের জন্ম না হয় সেদিকেও সকলকে খেয়াল রাখার আহবান জানান আমিনুল হক।

ঝালকাঠি সোনালী অতীত ও মিরপুর সোনালী অতীত এর মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিতব্য এই খেলায় মিরপুর সোনালী অতীত ৩/২ গোলে জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক